Facebook Twitter Instagram YouTube

দেশে হামে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ /
দেশে হামে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে একজন ঢাকার এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে হামের উপসর্গে ৮১৮ জন আক্রান্ত হয়েছে এবং ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে একদিনে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৬ জন।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ১৯৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৯৮ জন এবং সন্দেহজনক হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা এক লাখ ৮ হাজার ৯৯৮ জন। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯২ হাজার ৩১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৮৮ হাজার ৪১৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন এবং বাকি ৬৫৪ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গের কারণে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৩ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে, যার মধ্যে ৮৩ শিশুর হাম শনাক্ত হয়েছে।