Facebook Twitter Instagram YouTube

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ / ০
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম। রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বিতর্কিত মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের এই নির্দেশ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত সরকারের দায়িত্বশীল কোনো পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় ইশরাক হোসেনকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নিতে দেখা যায়। তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার মাত্র এক দিনের মাথায় প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ দিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor