
আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে আংশিক কার্যক্রমের মধ্য দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল। সোমবার (২৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
টার্মিনাল চালুর প্রস্তুতি বিষয়ে বিমানমন্ত্রী জানান, উদ্বোধন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি বাস্তবায়নের কাজ চলছে। এ লক্ষ্য সামনে রেখে আগামী ৩০ নভেম্বরের মধ্যেই জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্তভাবে সম্পন্ন করা হবে। উদ্বোধনের দিন নির্ধারিত প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
তবে ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হলেও টার্মিনালটির পূর্ণাঙ্গ সেবা এখনই শুরু হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, শাহজালালের এই নতুন টার্মিনালটি পুরোপুরি কার্যকর ও সর্বাত্মক চালুর উপযোগী করতে আরও প্রায় ১৪ মাস সময়ের প্রয়োজন হবে।
আপনার মতামত লিখুন :