
বৈরী আবহাওয়া এবং চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য শনিবারের (১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। ওইদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন ৫টি জেলা হলো—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
এর আগে একই ধরনের প্রতিকূল পরিস্থিতির কারণে গত ৮ জুলাই চট্টগ্রাম বোর্ডের অধীনে থাকা সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :