Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্র ও ইরানকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাল কাতার


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ /
যুক্তরাষ্ট্র ও ইরানকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাল কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানকে তাদের পারস্পরিক সমঝোতা স্মারক মেনে চলার পাশাপাশি উত্তেজনা বৃদ্ধি রোধে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কাতার। গত শুক্রবার (১০ জুলাই) আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সাথে ফোনালাপের সময় তিনি এই আহ্বান জানান।

ফোনালাপে কাতারের প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌচলাচলের স্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল বজায় রাখা অত্যন্ত জরুরি।