Facebook Twitter Instagram YouTube

জুমার নামাজ শেষে আল-আকসার খতিবকে আটক করলো ইসরায়েলি বাহিনী


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ /
জুমার নামাজ শেষে আল-আকসার খতিবকে আটক করলো ইসরায়েলি বাহিনী

জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ ও খুতবা পরিচালনা করার পরপরই ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং শহরের প্রধান ধর্মীয় নেতা শেখ মোহাম্মদ হোসেনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা এই আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, জুমার নামাজ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সেনারা তাকে হেফাজতে নেয়। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে বা বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।