Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতির অনুমোদনে ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ / ০
রাষ্ট্রপতির অনুমোদনে ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন তার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। জানা গেছে, রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশের পরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor