Facebook Twitter Instagram YouTube

ইরাকে আরচারদের অনুপ্রেরণা দিলেন রাষ্ট্রদূত মাকসুদুল হক


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ণ / ০ Views
ইরাকে আরচারদের অনুপ্রেরণা দিলেন রাষ্ট্রদূত মাকসুদুল হক

ইরাকের সুলামানিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ আরচ্যারি প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ আরচ্যারি দল বর্তমানে ইরাকে অবস্থান করছে। দলটির খেলোয়াড়দের মনোবল চাঙ্গা করতে এবং অনুপ্রেরণা জোগাতে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক বাগদাদ থেকে কয়েকশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের কাছে ছুটে এসেছেন।

বাংলাদেশ ও এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল ইরাক থেকে জানান, রাষ্ট্রদূত মাকসুদুল হক আরচারদের প্রতিটি চ্যালেঞ্জ সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন। তিনি খেলোয়াড়দের সব সময় আশাবাদী থাকতে, ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখতে এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও মাথা উঁচু করে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ দল ইতোমধ্যে তাদের অনুশীলন শুরু করেছে এবং আগামী রোববার থেকে মূল প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, প্রতিযোগিতায় পদক জয়ের ক্ষেত্রে আরচারদের জন্য আগেই আর্থিক পুরস্কার ঘোষণা করে রেখেছে আরচ্যারি ফেডারেশন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh