
তুরস্কের আনতালিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকাল পৌনে ৩টায় সম্মেলনস্থলে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রায় আধাঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয় স্থান পায়। আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় জোরদার করা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় যৌথ পদক্ষেপ গ্রহণ এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনস্থলের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :