Facebook Twitter Instagram YouTube

তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ / ০
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আনতালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের অংশ হিসেবে বুধবার দুপুরে বিশ্ব নেতাদের লিডার্স সামিটে যোগ দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন সাইডলাইন বৈঠকে অংশ নেন।

একই দিন সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান বিশ্বনেতাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। এই নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, সম্মেলনের গ্রিন জোনে আয়োজিত এই নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী কুশল বিনিময় করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin