Facebook Twitter Instagram YouTube

আইপিএল নিলামে মুস্তাফিজসহ বাংলাদেশের ১৩ ক্রিকেটারের নিবন্ধনের সুযোগ


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ / ০
আইপিএল নিলামে মুস্তাফিজসহ বাংলাদেশের ১৩ ক্রিকেটারের নিবন্ধনের সুযোগ

আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মিনি নিলাম। এই নিলামে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। এর আগে আইপিএলের সবশেষ আসরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দেয় কলকাতা। সেই সময় দুই দেশের সম্পর্কের উত্তাপ আরও বেড়েছিল, যার ফলে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হয়ে যায় এবং তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠায়নি।

আসন্ন মিনি নিলামকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল। মুস্তাফিজের পাশাপাশি আরও কয়েকজন ক্রিকেটার নিলামে নাম জমা দিয়েছেন। আগ্রহীদের মধ্যে হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানার নাম উল্লেখযোগ্য। জানা গেছে, আগামী আসরের নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। এর আগের আসরে চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার থাকলেও শেষ পর্যন্ত দল পেয়েছিলেন কেবল মুস্তাফিজুর রহমানই।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh