Facebook Twitter Instagram YouTube

বিশ্ববাজারের প্রভাবে দেশে কমেছে স্বর্ণের দাম, ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ / ০
বিশ্ববাজারের প্রভাবে দেশে কমেছে স্বর্ণের দাম, ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও বড় ধরনের দরপতন ঘটেছে স্বর্ণের। চলতি নভেম্বর মাসেই আট দফায় ভরিতে ২৮ হাজার ৫০৮ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। এর মধ্যে কেবল এক শুক্রবারেই দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা। টানা দরপতনের ফলে বাংলাদেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা, যা বিগত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন।

স্বর্ণের এই দরপতনে সাধারণ গয়না ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেলেও চড়া দামে স্বর্ণ কিনে রাখা বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা পড়েছেন ক্ষতির মুখে। আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ২৮ জানুয়ারি বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৮র্থ ৯ ডলার ৩৮ সেন্টে উঠেছিল। তবে সেই ইতিহাস ছোঁয়ার পর থেকেই টানা দরপতন শুরু হয়। সবশেষ গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৭০০ ডলারের নিচে নেমে আসে, যা গত সেপ্টেম্বরের পর সর্বনিম্ন এবং সর্বকালের সর্বোচ্চ দামের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম।

বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে স্বর্ণের দাম কমার পেছনে মূল কারণ হলো আগামী ডিসেম্বর মাসে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা তৈরি হওয়া। সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের বদলে ডলার ও সুদভিত্তিক সম্পদে বিনিয়োগে বেশি আগ্রহী হন, কারণ স্বর্ণ থেকে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বা অপচুনিটি কস্ট বৃদ্ধি পায়।

ডেনমার্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শক্তিশালী ডলার, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের কঠোর মুদ্রানীতির আশঙ্কায় স্বর্ণ ও রুপায় নতুন বিনিয়োগের আকর্ষণ কমে গেছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে দুই ধাতুর দামেই। অন্যদিকে লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্যবাজার গবেষণা প্রধান সুকি কুপার মন্তব্য করেন, স্বর্ণ পরিস্থিতিভেদে কখনো পণ্যের মতো আবার কখনো মুদ্রার মতো আচরণ করে। বর্তমানে বাজার বাস্তবতায় স্বর্ণের মুদ্রাসদৃশ আচরণই দাম হ্রাসে মূল ভূমিকা রাখছে।

এর আগে ২০২৬ সালে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পেছনে দুর্বল ডলার, বন্ডের সুদের হার কমে যাওয়া এবং বৈশ্বিক ঋণ সংক্রান্ত উদ্বেগ অনুঘটক হিসেবে কাজ করেছিল। ওই সময় যেসব বিনিয়োগকারীর পোর্টফোলিওতে স্বর্ণ কম ছিল, তারাও নতুন করে স্বর্ণ কেনা শুরু করেছিলেন বলে উল্লেখ করেন সুকি কুপার। এছাড়া যুক্তরাষ্ট্রের উইনস্টন-সালেমভিত্তিক প্রতিষ্ঠান স্কলার ফাইন্যানশিয়াল অ্যাডভাইজিংয়ের পরামর্শক ইভান মিলস জানান, কম সুদের হার ও ভবিষ্যৎ কমানোর আশ্বাসে বিনিয়োগকারীরা অর্থের ক্রয়ক্ষমতা টিকিয়ে রাখতে বিকল্প হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ডলারের মজবুত অবস্থান ও সুদের হার বাড়ার জোরালো প্রত্যাশায় সেই প্রবণতায় ভাটা পড়েছে, যার প্রভাবে আন্তর্জাতিকের পাশাপাশি দেশীয় বাজারজুড়েও মন্দা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, গত ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৮৯ ডলার ৩৮ সেন্টে পৌঁছেছিল। কিন্তু এরপর থেকে বাজারে দরপতন শুরু হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৭০০ ডলারের নিচে নেমে আসে, যা গত সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। রেকর্ড সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে স্বর্ণের মূল্য প্রায় এক-তৃতীয়াংশ কমেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin