Facebook Twitter Instagram YouTube

হন্ডুরাসে যৌন পাচারচক্রের সঙ্গে জড়িত ৪ জন দোষী সাব্যস্ত


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ / ০
হন্ডুরাসে যৌন পাচারচক্রের সঙ্গে জড়িত ৪ জন দোষী সাব্যস্ত

হন্ডুরাসে যৌন পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। এই চারজনের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একজন হন্ডুরাসের নাগরিক। দোষী সাব্যস্ত হওয়া মার্কিন নাগরিকরা হলেন হ্যারল্ড গ্রিন, উইলিয়াম জেমস মারডক ও গ্যারি লি জনস্টন এবং হন্ডুরাসের নাগরিক হলেন রামন ত্রেহো।

দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় শুক্রবার জানিয়েছে, ২০২২ সালে নিখোঁজ হওয়া ২২ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অ্যাঞ্জি পেনার নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করেই এই মামলাটি দায়ের করা হয়েছিল। তবে এত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অ্যাঞ্জি পেনার কোনো সন্ধান মেলেনি। ২০২২ সালের ১ জানুয়ারি ক্যারিবীয় সাগরের রোয়াতান দ্বীপের কাছে জেটস্কি চালানোর সময় নিখোঁজ হন তিনি।

আদালতের রায়ের পর কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দোষী সাব্যস্ত প্রত্যেকের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দাবি করা হবে। আগামী ৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy