Facebook Twitter Instagram YouTube

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ / ০
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে অথবা বাংলাদেশ সময় রোববার ভোর প্রায় ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের এই হামলার লক্ষ্য ছিল একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামো। হামলার পরপরই সেখানে আগুন ধরে যায়। তবে অবকাঠামোটির ধরন বা সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য দেয়নি। স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। দ্বীপটিতে বেশ কিছু বাণিজ্যিক অবকাঠামোর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগার রয়েছে।

ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের দাবি, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন পরিচালনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা ও জুফাইর সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে সংস্থাটি দাবি করেছে। উল্লেখ্য, বাহরাইনেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে ইরান দেশটিতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh