
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রীসভা কক্ষে সকাল ১০টায় বৈঠকটি শুরু হয় এবং দুপুর ১টা ৩৭ মিনিটে তা শেষ হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজকের এই সভায় অনুমোদনের জন্য মোট ১২টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে চারটি সম্পূর্ণ নতুন প্রকল্প এবং বাকি আটটি সংশোধিত প্রকল্প। সভায় সংশোধিত প্রকল্পগুলোর ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাবগুলো নিয়েও বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য ও মোট ব্যয়ের পরিমাণ নিয়ে ব্রিফিং করার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :