
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল এবং মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন।
কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি ভাঙ্গুড়া বাস টার্মিনাল থেকে বের করা হয়। এরপর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। এই সময় বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন।
উক্ত কর্মসূচিতে উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু নাঈম মাসুম এবং পৌর শ্রমিক দলের সভাপতি মো. জহুরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়েই দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :