Facebook Twitter Instagram YouTube

ইরানের বেসামরিক স্থাপনায় মার্কিন বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণ


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ /
ইরানের বেসামরিক স্থাপনায় মার্কিন বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণ

ইরানে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি এবার বেসামরিক এলাকাতেও হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ও দ্বীপগুলোতে চালানো এই ভয়াবহ বোমাবর্ষণে কৌশলগত ও বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হরমুজ প্রণালির ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ সিরিক শহরে নতুন করে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে এবং একই সময়ে বুশেহর শহরেও হামলার খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্দর-এ খামির শহরের কাছাকাছি দুটি সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ২ জন নিহত ও ৪ জন আহত হন। এছাড়া বন্দর আব্বাসের ‘তাপেহ আল্লাহ আকবর’ নামক আবাসিক এলাকায় বোমাবর্ষণের ফলে ১ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। বন্দর আব্বাসের নিকটবর্তী রেলওয়ে অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে, যাতে আরও ২ জন আহত হয়েছেন।

ইরানের দক্ষিণাঞ্চলের আহভাজ, কশেম, বুশেহর, দশ্তি, বোস্তান, সিরিক এবং বন্দর-এ লেঙ্গেহ এলাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হরমোজগান প্রদেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথের যোগাযোগ নেটওয়ার্কও মার্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশহরের বিমানবন্দরটিতে মার্কিন ফাইটার জেটের ক্ষেপণাস্ত্র হামলায় স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin