Facebook Twitter Instagram YouTube

গোল উদযাপনে কেন ‘৩০৪’ দেখান স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল?


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ /
গোল উদযাপনে কেন ‘৩০৪’ দেখান স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল?

মাত্র ১৮ বছর বয়সেই স্প্যানিশ ফুটবলের অন্যতম আইকন হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। ফিফা বিশ্বকাপের ট্রফি জয়ের লক্ষ্যে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় থাকা এই তরুণ তুর্কি গোল করার পর তার ট্রেডমার্ক উদযাপনের জন্য পরিচিত। গোল করার পর ইয়ামাল দুই হাত আড়াআড়ি করে আঙুলের মাধ্যমে ‘৩০৪’ সংখ্যাটি ফুটিয়ে তোলেন।

এই সংখ্যার অর্থ অত্যন্ত সহজ ও ব্যক্তিগত। ‘৩০৪’ হলো কাতালুনিয়ার মাতারো অঞ্চলের রোকাফোন্দা এলাকার পোস্টকোড ০৮৩০৪-এর শেষ তিনটি সংখ্যা। এসপ্লুগেস দে ইয়োব্রেগাতে জন্মগ্রহণ করলেও ইয়ামাল তার শৈশবের বড় একটি সময় কাটিয়েছেন রোকাফোন্দায়। মাত্র সাত বছর বয়স থেকে তিনি বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি ‘লা মাসিয়া’-তে নিজের দক্ষতা শাণিত করেছেন, যেখানে পৌঁছাতে তাকে রোকাফোন্দা থেকে ৯০ মিনিট ট্রেনে ভ্রমণ করতে হতো।

ইয়ামালের মাঠের এই ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন কেবল পোস্টকোডেই সীমাবদ্ধ নয়। তার বাবা মুনির নাসরাউই মরক্কোর অধিবাসী এবং মা শিলা এবানা ইকুয়েটোরিয়াল গিনির বাসিন্দা। ফুটবলার হিসেবে নিজের শেকড়কে সম্মান জানাতে তিনি তার বিশেষভাবে তৈরি এফ৫০ অ্যাডিডাস বুটে মরক্কো ও ইকুয়েটোরিয়াল গিনির পতাকা খোদাই করে রাখেন। এছাড়া গোল করার পর মাঠের পশ্চিম দিকে ফিরে আল্লাহকে সিজদা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই উইঙ্গার। উল্লেখ্য, এই গ্রীষ্মে বিশ্বকাপ চলাকালীন ইয়ামাল ছোটখাটো চোট নিয়েও মাঠে লড়াই চালিয়ে গেছেন।

মাত্র ১৮ বছর বয়সেই স্প্যানিশ তারকা ফুটবলার লামিন ইয়ামাল এক প্রকার আইকন হয়ে উঠেছেন। যিনি ২০১০ সালে বিশ্বকাপ জেতার পর প্রথমবারের মতো তার স্প্যানিশ দলকে ফিফা বিশ্বকাপের ট্রফি জয়ের লক্ষ্যে আর্জেন্টিনার বিপক্ষে মাঠের লড়াইয়ে অবতীর্ণ হবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor