Facebook Twitter Instagram YouTube

বিপদে-আপদে সবসময় জনগণের পাশে থাকবো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ /
বিপদে-আপদে সবসময় জনগণের পাশে থাকবো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিপদে এবং আপদে সবসময় জনগণের পাশে থাকা সরকারের আদর্শ, উদ্দেশ্য এবং অঙ্গীকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রণীত ‘সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা’ নীতির আলোকে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বন্যায় বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। সাম্প্রতিক বন্যায় যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন, তাদের দ্রুত তালিকাভুক্ত করে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে সমাজের বিত্তবান মানুষদেরও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উপকূলীয় অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত বাস্তবতা। এসব দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রধান লক্ষ্য হলো টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করা, যাতে উপকূলীয় এলাকাগুলো আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে।

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৩: ১৩আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৩: ২৬

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh