Facebook Twitter Instagram YouTube

মোহাম্মদপুরে ৭ মামলার আসামি ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ / ০
মোহাম্মদপুরে ৭ মামলার আসামি ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কের আলমের গ্যারেজের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ফিরোজ একজন কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মারামারি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ফিরোজের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে ২০১৮ ও ২০১৯ সালে দুটি মাদক মামলা, ২০২০ সালে মারামারি, ছিনতাই ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এছাড়া ২০২৪ সালে হত্যা ও হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে দুটি এবং ২০২৫ সালে সংঘবদ্ধভাবে অনধিকার প্রবেশ, মারধর, চুরি ও চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়।

এডিসি জুয়েল রানা জানিয়েছেন, গ্রেপ্তার কেন্তা ফিরোজের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din