Facebook Twitter Instagram YouTube

থাইল্যান্ডের স্কুলে নবম শ্রেণির ছাত্রের গুলিবর্ষণে নিহত অন্তত ৬


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ /
থাইল্যান্ডের স্কুলে নবম শ্রেণির ছাত্রের গুলিবর্ষণে নিহত অন্তত ৬

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে অবস্থিত একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে ব্যাংককের কাছে ননথাবুরি প্রদেশের বাং ক্রুয়াই জেলার 'দেপসিরিন ননথাবুরি স্কুলে'। স্থানীয় পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, হামলাকারী ওই স্কুলেরই নবম শ্রেণির একজন শিক্ষার্থী। থাইল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় সাধারণত এই শ্রেণির শিক্ষার্থীদের বয়স ১৪ বছরের কাছাকাছি হয়ে থাকে।

ননথাবুরি প্রাদেশিক পুলিশ প্রধান দেচরাপি কংডি জানিয়েছেন, হামলাকারী বন্দুকধারী শিক্ষার্থী নিজেও মারা গেছে। তবে সে পুলিশের গুলিতে নিহত হয়েছে নাকি আত্মহত্যা করেছে, তা এখনো স্পষ্ট নয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin