Facebook Twitter Instagram YouTube

নেত্রকোণায় ভাড়া বাসা থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ /
নেত্রকোণায় ভাড়া বাসা থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

নেত্রকোণা শহরের কুরপাড় এলাকার তিতাস নগরের একটি ভাড়া বাসা থেকে আকাশ তালুকদার (৩০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশটি উদ্ধার করে।

নিহত আকাশ তালুকদার নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি শহরের সাতপাই এলাকায় অবস্থিত একটি ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন। আকাশ কুরপাড় এলাকার মাহাবুল আলম মোহনের বাসায় ভাড়া থাকতেন।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ওই বাসার অন্য ভাড়াটিয়ারা আকাশের কক্ষের মেঝেতে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা সজল কুমার সরকার আরও জানান, উদ্ধারের সময় নিহতের গলায় বিদ্যুতের তার জড়ানো ছিল। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৮: ৫৮আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৮: ৫৯

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh