Facebook Twitter Instagram YouTube

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ / ০
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২৩ আগস্ট) এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটির পলিসি ও রিসার্চবিষয়ক উপকমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh