Facebook Twitter Instagram YouTube

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: চ্যাম্পিয়ন ইউল্যাব


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ / ০
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: চ্যাম্পিয়ন ইউল্যাব

বর্ণাঢ্য আয়োজন ও জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্টের। প্রতিযোগিতার ফাইনালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ৫৩ রানের বড় ব্যবধানে সোনারগাঁও ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের এই চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুরু থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই আসরটি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল, যা আজ ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy