Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ / ০
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা

দেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। তিন বছর মেয়াদী এই কমিটিতে কার্যকরী সভাপতির দায়িত্ব পেয়েছেন খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু। গত ১১ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩০ সদস্যের এই কমিটি গঠিত হয়। সম্মেলন ও নির্বাচনের বিস্তারিত তথ্য ১২ জুলাই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

নির্বাচনে মো. নাজিম উদ্দিন আলম সভাপতি এবং মো. রেজাউল ইসলাম রাজু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মো. হুমায়ুন কবীর। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মুজিবুর রহমান মিয়া, অ্যাডভোকেট মো. নুরুজ্জামান, মো. নুরুল আলম, মো. শরাফত হোসেন ও মো. আলমগীর হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত হোসেন খান, অ্যাডভোকেট মো. এমদাদ হোসেন, মো. আক্তারুজ্জামান ও মো. আবদুল মমিন সবুজ। সহসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. সাজিদুর রহমান সাজু, মো. শাহীন রহমান শাহেদ, মো. মহিউদ্দিন আহমেদ, মো. নিজাম উদ্দিন স্বপন ও মো. আব্দুল জলিল নিপু।

এছাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুল আমিন, অর্থ সম্পাদক পদে মো. সাজেদুল হক ভূঁইয়া মিল্টন, প্রচার সম্পাদক পদে মো. তানভীর আহমেদ শুভ এবং দপ্তর সম্পাদক পদে মো. জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাজী আবুল হোসেন সবুজ এবং সড়ক পরিবহন সম্পাদক পদে মো. হারুন মণ্ডল দায়িত্ব পেয়েছেন। কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম দুলাল, মো. ইখতিয়ার রহমান কবির, শাহ আলম হোসেন (রিমন), মো. সালেকুর রহমান, মো. মোস্তফা শিকদার ও মো. আবুল কাশেম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy