Facebook Twitter Instagram YouTube

আগামী ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকবে বাংলাদেশ


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ / ০
আগামী ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকবে বাংলাদেশ

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রোগ্রামে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, সংস্থাটির নতুন প্রোগ্রাম বাস্তবায়নে বর্তমানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ চালিয়ে যাচ্ছে। আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যেই তাদের প্রয়োজনীয় কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে।

অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এসব কাজ সম্পন্ন হবে এবং সবকিছু পুরোপুরি চালু হয়ে যাবে। কঠোর শর্তের কারণে সরকার আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে এসেছে—এমন তথ্য নাকচ করে তিনি জানান, বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছিল, সেখানে এমন অনেক বিষয় যুক্ত ছিল যা একটি নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।

বিশ্ব পরিস্থিতির পরিবর্তনের কথা তুলে ধরে আমির খসরু বলেন, বিশ্বজুড়ে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে এবং তা মাথায় রেখেই দেশের অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক সামঞ্জস্যপূর্ণ করতে হবে। বর্তমানে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকাসহ প্রধান উন্নয়ন সহযোগীরা সরকারের পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সঙ্গে সমন্বিত হচ্ছে। সব অংশীদার আমাদের প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না উল্লেখ করে তিনি জানান, এই ধারাবাহিকতায় আইএমএফ-ও এখন সেই প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে।

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম (15 November 2026, 02:10 PM)।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor