
হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৫ রানে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি সফরকারীদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি জানিয়েছেন, প্রথম ১০ ওভারের সুযোগ কাজে লাগাতে চান তারা। প্রথম ওয়ানডের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ; মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
ম্যাচে শুরু থেকেই জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। ৩ ওভারে ৮ রান তুলতে গিয়ে ২ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। তাসকিন আহমেদের প্রথম ওভারটি ছিল মেডেন, সেই ওভারেই তিনি ব্রায়ান বেনেটকে বোল্ড করেন। এরপর তাসকিনের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন ইনোসেন্ট কাইয়া। নাহিদ রানা তার ইয়র্কারে ক্রেইগ আরভিনকে বোল্ড করে দলের সাফল্য অব্যাহত রাখেন। এরপর বেন কারান ও ওয়েসলি মাধাভেরে দলের হাল ধরার চেষ্টা করলেও মেহেদী হাসান মিরাজ তাদের জুটি ভেঙে দেন। মিরাজের বলে মাধাভেরে ক্যাচ দিয়ে আউট হন, তখন জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১৭.৪ ওভারে ৪ উইকেটে ৬৯ রান।
পরবর্তীতে সিকান্দার রাজা ও বেন কারানের জুটি বড় হতে থাকলে মিরাজ আবারও আঘাত হানেন। কারানের সঙ্গে ৪৫ বলে ৩৪ রানের জুটি ছিল তাঁর। ৫৫ বলে ৩৩ রান করা রাজাকে মোসাদ্দেক হোসেনের ক্যাচে পরিণত করেন মিরাজ। এরপর রিশাদ হোসেন ক্লিভে মান্দান্ধের উইকেট তুলে নেন। ৩৭ ওভার শেষে জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে থাকা বেন কারান ৭৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
আপনার মতামত লিখুন :