Facebook Twitter Instagram YouTube

বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ /
বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল শুক্রবারের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এই লঘুচাপটি তৈরি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় অবস্থায় রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশটি ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষের একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে রয়েছে।

লঘুচাপটি সৃষ্টি হলে তার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত পূর্বাভাস দিচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh