Facebook Twitter Instagram YouTube

গৌরনদীতে নারী কর্মীর ফ্ল্যাটে তালাবদ্ধ বিএনপি নেতা, ছেলেদের উদ্ধার


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ণ / ০
গৌরনদীতে নারী কর্মীর ফ্ল্যাটে তালাবদ্ধ বিএনপি নেতা, ছেলেদের উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুকে এক নারী কর্মীর বাসা থেকে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে গৌরনদী উপজেলা গেট সংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, ৫ আগস্টের পর থেকে তানিয়া আক্তার নামে এক বিএনপি কর্মী ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছেন। রাত সাড়ে ১১টার দিকে বদিউজ্জামান মিন্টু ওই ফ্ল্যাটে প্রবেশ করেন।

ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা বাইরে থেকে ফ্ল্যাটের দরজায় তালা ঝুলিয়ে দেন এবং স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজনকে খবর দেন। পরে তারা ঘটনাস্থলে এসে বিষয়টি বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল এবং গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানকে অবহিত করেন। খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরাও সেখানে উপস্থিত হন।

রাত সাড়ে ১২টার দিকে মিন্টুর দুই ছেলে অন্তর ও অঞ্জন এবং তার সহযোগীরা শাবল দিয়ে তানিয়ার ফ্ল্যাটের দরজার তালা ভেঙে বদিউজ্জামান মিন্টুকে বের করে নিয়ে আসেন। এরপর তাকে মোটরসাইকেলে করে গৌরনদী খ্রিষ্টানপাড়ার ভেতর দিয়ে তার বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার কিছুক্ষণ পর জসিম শরীফ ও এস মাসুদের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে পৌঁছে তানিয়াকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। তারা অভিযোগ করেন যে, ৫ আগস্টের আগে তানিয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিলেন এবং বর্তমানে বিএনপি নেত্রী সেজে দলের নেতাকর্মীদের চরিত্র নষ্ট করছেন।

এ বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল জানান, তিনি ছাত্রদল ও যুবদল নেতাদের মিন্টুকে উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু মিন্টুর সহযোগীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে গালিগালাজ করেছে। অভিযুক্ত বদিউজ্জামান মিন্টু ও তানিয়া আক্তারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। তানিয়ার ফ্ল্যাটের ভেতর থেকে তার ছেলে জানান, তার মা বাসায় নেই। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy