Facebook Twitter Instagram YouTube

রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ /
রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগ এলাকায় মো. পলাশ (৩৬) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজার এলাকায় তিনি হামলার শিকার হন।

নিহত পলাশ সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায় বসবাস করতেন। হামলার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin