Facebook Twitter Instagram YouTube

বগুড়ায় বাস দুর্ঘটনায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ /
বগুড়ায় বাস দুর্ঘটনায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় শুক্রবার ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। দুর্ঘটনাস্থলে সেই সময় কাজের সন্ধানে অনেক শ্রমিক জড়ো হয়ে অপেক্ষা করছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরবর্তীতে আরও তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor