Facebook Twitter Instagram YouTube

টিভির পর্দায় আফগানিস্তান ও আয়ারল্যান্ড ওয়ানডে


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ /
টিভির পর্দায় আফগানিস্তান ও আয়ারল্যান্ড ওয়ানডে

ক্রিকেটপ্রেমীদের জন্য আজ খেলার ব্যস্ত দিন। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি সরাসরি দেখা যাবে বেলা ৩টা ৪৫ মিনিটে ফ্যানকোড অ্যাপে। এছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার ২ ম্যাচে মুখোমুখি হবে কলম্বো ক্যাপস ও গল গ্যাল্যান্টস। এই ম্যাচটি রাত ৮টায় স্টার স্পোর্টস ৩ এবং ফ্যানকোড অ্যাপে সরাসরি সম্প্রচারিত হবে।

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নারী ও পুরুষ উভয় বিভাগের ম্যাচ রয়েছে আজ। নারী বিভাগে বার্মিংহাম ফিনিক্স ও সানরাইজার্স লিডস মুখোমুখি হবে রাত ৮টায়। একই দলগুলোর পুরুষ বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১১টা ৩০ মিনিটে, যা স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে।

ফুটবল ভক্তদের জন্য থাকছে ক্লাব প্রীতি ম্যাচ। বায়ার্ন মিউনিখ ও অ্যাস্টন ভিলার মধ্যকার হাইভোল্টেজ প্রীতি ম্যাচটি সন্ধ্যা ৬টায় সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh