
সরকারি দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অভিযুক্ত চিকিৎসকের নাম মঈনুল হাসান চিশতী, যিনি নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় সরকারি অফিস চলাকালীন ওই চিকিৎসককে সেখানে চিকিৎসাসেবা প্রদান করতে দেখা যায়। মন্ত্রী তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ প্রদান করেন।
আপনার মতামত লিখুন :