
ক্রিকেট ভক্তদের জন্য আজ টিভির পর্দায় থাকছে লঙ্কা প্রিমিয়ার লিগ ও দ্য হান্ড্রেড টুর্নামেন্টের একাধিক আকর্ষণীয় ম্যাচ। লঙ্কা প্রিমিয়ার লিগের আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলম্বো ক্যাপস ও জাফনা কিংস। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে বেলা ৩টা ৩০ মিনিটে। এছাড়া রাত ৮টায় মাঠে নামবে ডাম্বুলা সিক্সার্স ও গল গ্যাল্যান্টস। এই ম্যাচগুলো স্টার স্পোর্টস ও ফ্যানকোড অ্যাপে দেখা যাবে।
দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নারী ও পুরুষ উভয় বিভাগের ম্যাচও আজ উপভোগ করা যাবে। নারী বিভাগে সাউদার্ন ব্রেভ বনাম ওয়েলশ ফায়ার ম্যাচটি সরাসরি শুরু হবে রাত ৮টায়। এরপর একই দলের পুরুষ বিভাগের ম্যাচটি শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে। দ্য হান্ড্রেড টুর্নামেন্টের এই ম্যাচগুলো স্টার স্পোর্টস চ্যানেলে সম্প্রচারিত হবে। এছাড়াও আজ ভোর ৬টা ৩০ মিনিটে ওয়ার্ল্ড ট্যুর ব্যাডমিন্টন ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২ চ্যানেলে।
আপনার মতামত লিখুন :