Facebook Twitter Instagram YouTube

বায়ুদূষণের তালিকায় আজ চতুর্থ অবস্থানে ঢাকা


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ / ০
বায়ুদূষণের তালিকায় আজ চতুর্থ অবস্থানে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শনিবার (১৪ নভেম্বর) চতুর্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচকে স্কোর ১৯৪, যা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় ২২৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী নয়াদিল্লি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোরও ২২৭। তৃতীয় অবস্থানে থাকা পশ্চিমবঙ্গের কলকাতার স্কোর ২০৬।

এছাড়া তালিকার পঞ্চম স্থানে রয়েছে চীনের বেইজিং শহর, যার স্কোর ১৬৫। ষষ্ঠ অবস্থানে ১৬১ স্কোর নিয়ে রয়েছে মিশরের কায়রো।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh