Facebook Twitter Instagram YouTube

২৬ আগস্ট উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ /
২৬ আগস্ট উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই প্রেক্ষাপটে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চাঁদ দেখা কমিটির সভা শেষে প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি।

এর ফলে আগামীকাল ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৫ আগস্ট শনিবার থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin