Facebook Twitter Instagram YouTube

ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে ১৫ শতাংশ


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ /
ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে ১৫ শতাংশ

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ সেন্টার’-এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ভারতের প্রতি বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত দুই বছরের ব্যবধানে ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

৩৬টি দেশের ওপর পরিচালিত এই জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মাত্র ৪২ শতাংশ মানুষ ভারতের প্রতি ইতিবাচক বা ভালো মনোভাব পোষণ করেন। অথচ মাত্র দুই বছর আগে, অর্থাৎ ২০২৪ সালের জরিপেও এই হার ছিল ৫৭ শতাংশ। এর অর্থ হলো, গত দুই বছরে ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ১৫ শতাংশ কমে গেছে।

জরিপে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন উঠে এসেছে। আগে যেখানে দেশের ২৪ শতাংশ মানুষ ভারতের ব্যাপারে কোনো মতামত দেওয়া থেকে বিরত ছিলেন বা নীরব ছিলেন, এবার সেই সংখ্যাটি কমে মাত্র ৭ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ, এখন অনেক বেশি মানুষ ভারতের বিষয়ে নিজেদের স্পষ্ট মতামত প্রকাশ করছেন এবং সেই মতামতের একটি বড় অংশই আগের চেয়ে নেতিবাচক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor