Facebook Twitter Instagram YouTube

ইংল্যান্ডের তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান, বদলাল না ভাগ্য


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ /
ইংল্যান্ডের তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান, বদলাল না ভাগ্য

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ইংল্যান্ডের পেসারদের তোপের মুখে পড়ে সফরকারীরা মাত্র ১৩৩ রানেই অলআউট হয়ে গেছে। হেডিংলি ও লর্ডস টেস্টে বড় ব্যবধানে হারের পর এই ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি বাবর আজমের দল।

সিরিজে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্কোয়াডে আনা হয় মোট সাতটি পরিবর্তন। আজ চার পরিবর্তনের দিনে তিন ক্রিকেটারের টেস্ট অভিষেকও ঘটানো হয়। তবে এতসব নাটকীয় পরিবর্তনের পরও দলের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে এশিয়ান পরাশক্তিরা। শেষ দিকে মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলী জুটি বেঁধে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে তাদের এই লড়াই ইংল্যান্ডের বোলারদের খুব বেশি সময় ভুগাতে পারেনি। জোফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে মোহাম্মদ আব্বাস ক্যাচ দিয়ে ফিরলে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস।

তবে জবাব দিতে নেমে ইংল্যান্ডের শুরুটাও খুব একটা ভালো হয়নি। নিজেদের ইনিংসের শুরুতেই মাত্র ২৯ রান তুলতে প্রথম সারির দুই উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।

ধবলধোলাই এড়াতে শেষ টেস্টের আগে দলে ৭ পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh