Facebook Twitter Instagram YouTube

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন গ্রেফতার


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ / ০
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন গ্রেফতার

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় হরগজ এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ার হোসেন খান জ্যোতি সাটুরিয়ার হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে জ্যোতি স্থানীয় রাজনীতিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে পরিচিত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor