Facebook Twitter Instagram YouTube

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ: ২৪০০ গ্রেপ্তার, আহত সহস্রাধিক পুলিশ


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ / ০
ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ: ২৪০০ গ্রেপ্তার, আহত সহস্রাধিক পুলিশ

ইউরোপের শক্তিশালী দেশ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীদের দমন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার অভিযানে রেকর্ড ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভকারীদের সঙ্গে রাজপথে সংঘর্ষে গত এক মাসে ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এছাড়া সহিংসতায় প্রায় ১ হাজার ৫০০টি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই লুটপাটের শিকার হয়েছে বলে জানিয়েছেন খুচরা ও বাণিজ্য খাতের প্রতিনিধিত্বকারী সংগঠনের প্রধান। ফ্রান্সের রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের প্রেসিডেন্ট আলেকজান্দ্রে বোম্পার এলসিআই টেলিভিশনকে জানান, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো হতে পারে, যদিও চূড়ান্ত হিসাব এখনও পাওয়া যায়নি।

রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আজ আমরা ক্ষুব্ধ ও লজ্জিত। যে অভূতপূর্ব ও অনিয়ন্ত্রিত সহিংসতা চলছে, তার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। যারা আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ভাঙচুর ও লুটপাট করেছে, তাদের অবশ্যই মূল্য দিতে হবে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আরও বলেন, দাঙ্গাবাজদের বিরুদ্ধে সরকার আপসহীন থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চপদস্থ কর্মকর্তারা মেয়রদের সাথে সমন্বয় করে সরকারি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান সুরক্ষার সিদ্ধান্ত নেবেন। রাজধানী প্যারিসসহ দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

পুলিশের তথ্য অনুযায়ী, বিক্ষোভে সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধান এবং জননিরাপত্তায় হুমকি সৃষ্টির অভিযোগে এ পর্যন্ত ২,৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক অস্থিরতার জন্ম দেয়। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২,৩৯৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin