Facebook Twitter Instagram YouTube

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ /
জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন যে সরকার জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের বিষয়ে অত্যন্ত আগ্রহী। মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব এবং বিশেষত জ্বালানি খাতের উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করছে।

দেশের চলমান সংকটকে পুঁজি করে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা দেশের জন্য ক্ষতিকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, সংকট সৃষ্টি করে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করা যাবে না। বিগত সরকারের ১৬ বছরের শাসনকাল নিয়ে সমালোচনা করে তিনি অভিযোগ করেন যে, উন্নয়নের নামে কেবল টাকা বানানোর সুযোগ ছিল এমন প্রকল্পগুলোই বাস্তবায়ন করা হয়েছিল।

গ্যাস সংকটের বিষয়ে মন্ত্রী জানান, একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে এই সংকট তৈরি হয়েছে। সরকার শিল্পমালিকদের পরিস্থিতি গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং তাদের সাথে আলোচনা করে সমাধানের পথ খুঁজছে। এছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এসব প্রকল্পের কারণে অর্থায়ন বাধাগ্রস্ত হয়েছে।

সৌরবিদ্যুৎ বা সোলার এনার্জির বিষয়ে সরকারের আগ্রাসী পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এই খাতকে ব্যবসায়িক মডেলে রূপান্তরের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। মাত্র দুই মাসের মধ্যে একটি কার্যকর নীতিমালা তৈরি করা হয়েছে এবং ওপেক্স মডেলের মাধ্যমে ঢাকা শহরসহ সারা দেশে সৌরবিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din