Facebook Twitter Instagram YouTube

উন্নয়নকে রাজনৈতিক আনুগত্যের সঙ্গে না জড়ানোর আহ্বান জামায়াতের


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ /
উন্নয়নকে রাজনৈতিক আনুগত্যের সঙ্গে না জড়ানোর আহ্বান জামায়াতের

রংপুরের মানুষের ভোটাধিকার এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে রংপুর জেলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটি স্পষ্ট করে বলেছে, কোনো অঞ্চলের উন্নয়নকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি ভোট বা আনুগত্যের শর্তের সঙ্গে যুক্ত করা অগণতান্ত্রিক ও অগ্রহণযোগ্য।

গত ৯ আগস্ট রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের মানুষের রাজনৈতিক পছন্দ নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, যখন বিএনপি সরকারে আসে তখন মানুষ জাতীয় পার্টি বা জামায়াতকে ভোট দেয়, যার ফলে অঞ্চলটি উন্নয়ন থেকে পিছিয়ে থাকে। এই বক্তব্যের প্রেক্ষিতে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল সংবাদ সম্মেলনে বলেন, মন্ত্রীর এই মন্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা এবং স্বাধীন মতপ্রকাশের সাংবিধানিক অধিকারকে খাটো করেছে।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নয়নের জন্য ক্ষমতাসীন দলকেই ভোট দিতে হবে—এমন কোনো শর্ত থাকতে পারে না। তারা উল্লেখ করেন, জনগণের ভোটাধিকার তাদের সাংবিধানিক অধিকার, যা কোনো সরকার বা রাজনৈতিক দলের আনুগত্যের ওপর নির্ভরশীল নয়। বরং সব অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের জন্য বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

সংবাদ সম্মেলনে রংপুরের দীর্ঘদিনের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তারা বলেন, বৈষম্যের অবসান, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দকে শর্তযুক্ত করলে তা বৈষম্যকে আরও উসকে দেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলীসহ স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৫ আসনের অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর-৬ আসন

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh