Facebook Twitter Instagram YouTube

চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর


প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ /
চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এসব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, এই নির্দেশ বাস্তবায়নের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি; তবে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh