Facebook Twitter Instagram YouTube

আল জাওফে সৌদি বিমান ভূপাতিত করার দাবি হুতিদের


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ / ০
আল জাওফে সৌদি বিমান ভূপাতিত করার দাবি হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি বিমান ভূপাতিত করার দাবি করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন যে, তারা সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিমানটি আল জাওফের আকাশসীমায় বৈরী অভিযান চালাচ্ছিল। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইয়াহিয়া সারি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, ইয়েমেনে সংঘাত শুরুর পর থেকে হুতিদের মাধ্যমে ভূপাতিত হওয়া এটি পঞ্চম বিমান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin