
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা সরকারের নেই। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ এবং সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ঋণ কর্মসূচিটি এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এই সমন্বয়ের প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে।
রবিবার কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী ব্যাখ্যা করেন যে, আইএমএফের সঙ্গে বর্তমান ঋণ কর্মসূচির সমঝোতা হয়েছিল আগের অনির্বাচিত সরকারের সময়ে। বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেই সময়ের শর্তগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ এতে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে সরকার শর্ত বাস্তবায়নে সময় ও ধারাবাহিকতা বজায় রাখতে চায়।
আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, তা নিরসনে বর্তমানে দুটি কর্মদল কাজ করছে। অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে যেমন উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হয়েছে, একইভাবে আইএমএফের কর্মসূচির ক্ষেত্রেও আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে। সরকারের মূল লক্ষ্য হলো ঋণ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে দেশের সক্ষমতা ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে শর্ত বাস্তবায়ন করা।
উল্লেখ্য যে, দেশের ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দেওয়া, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমানো এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের নতুন উৎস খুঁজতে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভ
আপনার মতামত লিখুন :