Facebook Twitter Instagram YouTube

শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই: জয়সওয়াল


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ /
শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই: জয়সওয়াল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। মঙ্গলবার (৪ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়টি সম্পূর্ণ একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার উদ্যোগ। এতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাপ্তাহিক ব্রিফিংয়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক, ভূরাজনীতি, সীমান্ত ইস্যু এবং সিন্ধু ও গঙ্গার পানি চুক্তি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুখপাত্র। এর আগে বুধবার (৫ জুলাই) দিল্লিতে একটি বেসরকারি গণমাধ্যম আয়োজিত সম্মেলনে শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, অনুষ্ঠানটি একটি বেসরকারি উদ্যোগ। তিনি আরও জানান, ওই আয়োজনে প্রকাশিত কোনো মতামতের দায় বা সমর্থন ভারত সরকারের নেই।

এর আগে ঢাকা থেকে ভারতের হাইকমিশনারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল যে, ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে এমন কোনো বক্তব্য বা রাজনৈতিক তৎপরতা চালাতে দেওয়া উচিত নয়, যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin