Facebook Twitter Instagram YouTube

ইরানের সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ / ০
ইরানের সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ২৭

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের দেওয়া সাত দিনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, এই প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ছাড়ের শর্ত জুড়ে দেওয়া হয়েছিল।

এনবিসি নিউজের সাথে আলাপকালে মাইক ওয়াল্টজ বলেন, ইরানের পক্ষ থেকে আসা এই প্রস্তাবটি কেবল মার্কিন নিষেধাজ্ঞার বিষয় নয়, বরং এটি বৈশ্বিক নিষেধাজ্ঞার অংশ। তিনি আরও বলেন, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া জরুরি যে এটিই বর্তমান বিশ্বের অবস্থান।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ওয়াল্টজ। তিনি উল্লেখ করেন, গত ২০ বছরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিষয়ে মোট সাতটি প্রস্তাব পাস হয়েছে। এসব প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থাকা উচিত নয় এবং দেশটির এমন কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকা প্রয়োজন।

মার্কিন এই দূত অভিযোগ করেন, ইরান এসব আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে। এর মধ্যে পরমাণু পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি না দেওয়া এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের ওপর যথাযথ নজরদারি নিশ্চিত করতে প্রয়োজনীয় সুযোগ না দেওয়ার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh