Facebook Twitter Instagram YouTube

ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে জামায়াত আমির


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ / ০
ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চার দিনের সফরে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছেন। ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য তিনি এই সফর করছেন।

বুধবার (৭ অক্টোবর) সকালে তিনি ঢাকা ছাড়বেন। সফরসূচি অনুযায়ী, তুরস্ক সফর শেষ করে তিনি সৌদি আরবে যাবেন এবং পবিত্র ওমরাহ পালন করবেন। এরপর আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে ইস্তাম্বুল ইউনিভার্সিটি ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)।

সম্মেলনটিতে বাংলাদেশ ও তুরস্ক ছাড়াও বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বিশিষ্ট শিক্ষাবিদ, কূটনীতিক ও গবেষকরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে উপস্থিত থাকবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin