Facebook Twitter Instagram YouTube

জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয়


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ / ০
জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয়

জয়পুরহাটের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই চূড়ান্ত ম্যাচে স্বাগতিক জয়পুরহাট জেলা দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে গাইবান্ধা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে স্বাগতিক জয়পুরহাট জেলা দল রানার্সআপ হয়েছে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি খাসি প্রদান করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইউসুফ আলী মন্ডল ও সাজ্জাদ সিরাজ জয়, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ এবং জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh