Facebook Twitter Instagram YouTube

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ / ০
মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশটির নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কেবল শ্রমিক পাঠানোই যথেষ্ট নয়, বরং মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠানোই এখন সরকারের মূল লক্ষ্য। প্রশিক্ষণ ছাড়া শ্রমিক পাঠানো হলে তারা দেশটিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার আগে থেকেই সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, নিয়োগদাতারা এখানে এসে তাদের চাহিদা অনুযায়ী কর্মী নির্বাচন করবেন এবং এরপরই তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়ায় সরকারি সংস্থা বোয়েসেলের পাশাপাশি অন্যান্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোকেও যুক্ত করা হবে। তবে শ্রমিক পাঠানোর আগে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া চূড়ান্ত করার ওপর তিনি জোর দেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে অতীতে সিন্ডিকেটের যে অভিযোগ এবং শ্রমিকদের হয়রানির বিষয়টি সামনে এসেছিল, এবার তা এড়াতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে শ্রমিকদের মেডিকেল পরীক্ষা-সংক্রান্ত প্রক্রিয়া এখনো অনুমোদিত হয়নি। মালয়েশিয়ার পক্ষ থেকে শ্রমিকের চাহিদা ও অন্যান্য বিষয় নিশ্চিত হওয়ার পরই পরবর্তী কার্যক্রম শুরু হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh